শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

    সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন।

    মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় সাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রাত ১২টার দিকে খবর পাই। সাম্য’র মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তবে আমরা এখনো ঘটনাস্থল পরিদর্শন করতে পারিনি এবং হত্যার পেছনে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।”

    ছাত্রদল নেতা সাম্যের মৃত্যুর খবরে ঢামেকে ছুটে যান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি গণমাধ্যমকে বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক ও ছিনতাইকারীদের হাত থেকে রক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।”

    ঢামেক সূত্রে জানা গেছে, নিহত সাম্য একটি মোটরসাইকেল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ