শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • প্রধান সড়কে রিকশা নিষিদ্ধ, ডিএনসিসির কঠোর পদক্ষেপ

    প্রধান সড়কে রিকশা নিষিদ্ধ, ডিএনসিসির কঠোর পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, রাজধানীর মূল সড়কে আর কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশাগুলো কেবল অভ্যন্তরীণ বা গলির সড়কগুলোতেই চলবে।

    মঙ্গলবার (১৩ মে) তিনি বলেন, “অভ্যন্তরীণ রাস্তাগুলোতে রিকশা চলবে, কিন্তু মূল সড়কে নয়। এতে শহরের যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।”

    এ সময় তিনি ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান। এসব অবৈধ যানবাহন নির্মাণ ও চার্জিং পয়েন্ট বন্ধে ডেসকোর সহায়তায় অভিযান চালানো হচ্ছে বলেও জানান প্রশাসক।

    তিনি বলেন, “অবৈধ ব্যাটারিচালিত রিকশা নির্মাণের কারখানা ও চার্জিং স্টেশন চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হবে। রাজধানীর সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ