বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান এনআইডি সংশোধনে ইসির নতুন নির্দেশনা, জন্মতারিখ ও নাম বদলে নতুন নিয়ম সোনার অলঙ্কারের দাম ভরিতে বাড়ল ১,৬৩৩ টাকা
  • লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

    লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে গত আগস্টে চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে চট্রগ্রাম, রামগঞ্জ ও রায়পুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ঐ ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবু, সোনাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মনিরুল বাসার মিলন ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুর হোসেন ও আওয়ামী লীগ নেতা মিশকাত হোসেন।

    রায়পুর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল বাসার গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন। তাঁরা জানান, লক্ষ্মীপুর শহরে চার আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, চার আগস্টের মামলায় এখন পর্যন্ত ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    গত বছর চার আগস্ট লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও আহত হয় কয়েক শ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা করা হয়।


    এস এম আওলাদ হোসেনম, লক্ষ্মীপুর প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন