শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • বস্তায় ভরে ময়লার স্তূপে ফেলা হয় শিশু রোজার ঝলসানো লাশ

    বস্তায় ভরে ময়লার স্তূপে ফেলা হয় শিশু রোজার ঝলসানো লাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর তেজকুনি পাড়ায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে ৫ বছরের শিশু রোজা মনি।

    সোমবার (১২ মে) বিকেলে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আশপাশের এলাকা তন্নতন্ন করে খুঁজেও তার কোনো সন্ধান পাননি।

    পরিস্থিতি বেগতিক দেখে পরে স্থানীয়ভাবে মাইকিং করে তাকে খোঁজার চেষ্টা চালানো হয়।

    খোঁজাখুঁজির প্রায় ২০ ঘণ্টা পর মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে রোজার মরদেহ। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

    নিহত রোজা মনি প্রবাসী নূরে আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ষষ্ঠ। পরিবারসহ রাজধানীর তেজকুনি পাড়ায় ভাড়া থাকতেন।

    পুলিশ জানায়, শিশু রোজার সারা শরীর ছিল ঝলসানো, গলায় ছিল রশি পেঁচানোর দাগ। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বস্তাবন্দি অবস্থায় ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়।

    স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুর থেকেই রোজা নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় রাতভর আলোচনা চলছিল। সকালে ময়লার স্তূপে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে সবাই চমকে ওঠে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

    বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বলেন, শিশুটির পুরো শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ফেলে রাখা হয়। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

    তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের পাশাপাশি আসামিদের ধরতে কাজ করছে ডিবি ও র‌্যাব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ