বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • গুইমারায় জুলাই বিপ্লবী ও সর্বস্তরের ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন

    গুইমারায় জুলাই বিপ্লবী ও সর্বস্তরের ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশব্যাপী চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস, ধর্ষন ও অবৈধ দখলের বিরুদ্ধে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় জুলাই বিপ্লব ও সর্বস্তরের ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে।

    ১২ মে সোমবার সকাল এগারোটায় জুলাই বিপ্লবী ও সর্বস্তরের ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে গুইমারার প্রতিনিধি আরমানের সঞ্চালনায় গুইমারা কলেজ, গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয় এবং গুইমারা কলেজিয়েটের শিক্ষার্থীরা অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গন থেকে শুরু করে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।

    বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্র প্রতিনিধি অপূর্ব ত্রিপুরা, মামুন, শাহনেওয়াজ, স্বপন চাকমা বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা বলেন, জুলাই আগষ্ট বিপ্লবের পর দেশ থেকে সৈরাচার চলে গেলে ও তাদের দোসরদের রেখে গেছে। তারা আজ শহর থেকে গ্রাম সর্বত্র লুটতরাজ, ধর্ষন, চিনতাই, দখলদার অব্যাহত রেখেছে। তাদের কালো হাত থেকে শিশু আছিয়া থেকে শুরু করে বান্দরবানের তঞ্চঙ্গা নারী কেউ রেহাই পায় নাই। তাই এখন সময় এসেছে তাদেরকে রুখে দাড়ানোর। সৈরাচারের দোসররা মনে করেছে তাদের গুরু এখনো আছেন, কিন্তু তারা জানেন না যে তাদের গুরুর নয়াদিল্লিতে মৃত্যু হয়েছে। বিক্ষোভ সমাবেশে সাধারন ছাত্র থেকে শুরু করে গুইমারার সর্বত্র জনসাধারন অংশ নেন।

    পরিশেষে, বিক্ষোভ সমাবেশে সঞ্চালক আরমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্ত ঘোষনা করেন।


    আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন