বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • হাটহাজারীতে হত্যাসহ দুই মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

    হাটহাজারীতে হত্যাসহ দুই মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু (৫০) কে হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (০৯ মে) বেলা এগারটার দিকে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তাকে পৌরসদরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। 

    সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ ও  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর সদস্যরা পৌরসদরের নিজ বাসায় বিশেষ অভিযান চালিয়ে গত ২০২৪ সালের ৩১ আগস্ট মাসে দায়ের করা একটি হত্যা মামলা এবং অপর একটিসহ মোট দুটি মামলায় তাকে গ্রেফতার করে।

    হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক জানান, গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

    উল্লেখ্য, ছিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আহসান লাভু হাটহাজারীর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্ঠজন ছিলেন। 


    হাটহাজারী উপজেলা, প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন