বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, উদ্ধার ইয়াবা-গাঁজা গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার
  • সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

    সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারে বাসের ওঠার সময় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত। প্রত্যক্ষদর্শীরা জানায় বাসে উঠার সময় পেছন থেকে রডবাহী ট্রাকের চাপায় দুই যাত্রী নিহত হয়েছেন। 

    সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে।

    আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন– মো. হোসেন ও সায়াত শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার সার্জেন্ট খন্দকার আনজিল আহমেদ তুষার। 

    সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত দুই যাত্রী সড়ক বিভাজকের উপর দিয়ে পাড় হয়ে সার্ভিস লেন থেকে সরাসরি লেনে গিয়ে চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দেন। বাসের চালক যাত্রী দুজনকে উঠানোর জন্য সরাসরি লেনে বাসটি থামান। এসময় পেছনে থাকা রডবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসে উঠার সময় চাপা পড়েন ঐ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। 

    সাভার হাইওয়ে থানার সার্জেন্ট খন্দকার আনজিল আহমেদ তুষার জানান, খবর পেয়ে সাভার হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সড়িয়ে নেয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    মোঃ সাইদুল আলম তৌহিদ, সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন