বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আরো ১৯ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

    লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আরো ১৯ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট চার শিক্ষার্থীকে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

    শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত ১৯ জনকে হত্যা মামলাসহ ছাত্র-জনতার ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে পাঠান।

    এর আগে গতকাল বৃহস্পতিবার ভোররাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এসব নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা।

    পুলিশ জানায়, গত ৪ আগস্টে শহরের তমিজ মার্কেট ও মাদামব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে চার শিক্ষার্থী সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নিহত হয়। এসময় দুই'শোরও বেশি গুলিবিদ্ধসহ আহত হয় কয়েকশ। এসব ঘটনায় থানায় পৃথক চারটি মামলা হয়। মামলায় এই ১৯ জনসহ গ্রেপ্তার হয়েছে মোট ২০৭ জনকে।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্টে চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২০৭ জনকে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’


    এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন