রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগকে নিষিদ্ধ  এবং বিচার নিশ্চিত করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।  শুক্রবার (৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় অতি দ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবিও জানান  তারা  ।

    এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘন্টা অবরোধ শেষে বিকেল ৪ টার দিকে মহাসড়ক ছাড়ে শিক্ষার্থীরা।

    বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই, ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

    এসময় বক্তারা বলেন, জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আন্দোলনের প্রায় এক বছর হলেও এখনো আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। হাজারো ছাত্র-জনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এই সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা যখনই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই তখন সরকার বিভিন্ন প্রক্রিয়ার কথা বলে। কিন্তু তারা এটা ভুলে গেছে যেকোনো নিয়ম মেনে আওয়ামী লীগের পতন করা হয়নি। ছাত্র-েজনতা তাদের টেনে ক্ষমতা থেকে নামিয়েছে। এখন দেশের প্রতিটি জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘুরে বেড়ায়। কিন্তু সরকার তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।


    নাজমুল হুসাইন, ইবি প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন