বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • র‌্যাব ক্যাম্প থেকে এএসপি পলাশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    র‌্যাব ক্যাম্প থেকে এএসপি পলাশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে র‍্যাবের একটি ক্যাম্পে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে র‍্যাব কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহাকে। তিনি চান্দগাঁও এলাকায় র‍্যাব-৭ কার্যালয়ে সিনিয়র সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    বুধবার (৭ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত দিচ্ছে। নিহত কর্মকর্তা বিসিএস ৩৭তম ব্যাচের সদস্য ছিলেন।

    ওই চিরকুটে উল্লেখ করা হয়, ‘আমার মৃত্যুর জনা মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।‬‎’

    চান্দগাঁও র‍্যাবের এক কর্মকর্তা গনমাধ্যমকে বলেন, ভুক্তভোগী পারিবারিক কিছু সমস্যায় ছিলেন। বুধবার চান্দগাঁও ক্যাম্পের সবাই অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি নিজ কার্যালয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন গনমাধ্যমকে বলেন, বেলা ১২টার দিকে র‍্যাবের এক কর্মকর্তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

    চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রথমে অস্ত্র ইস্যু করে তিনি নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‍্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ওই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন