বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • নাফ নদ থেকে ৪ জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি

    নাফ নদ থেকে ৪ জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

    বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ এলাকায় নাফ নদে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    অপহৃত জেলেরা হলেন- আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

    টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতি দিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে শিকারে যায় জেলেরা। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেকে ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়। এ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

    স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, আরাকান আর্মির কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্য থাকতে হয়। প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আজকেও চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে।


    জেলা প্রতিনিধি, কক্সবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন