বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চট্টগ্রামে পাহাড় ধসে ২ জন নিহত, আহত ২

চট্টগ্রামে পাহাড় ধসে ২ জন নিহত, আহত ২
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড এলাকার পুরাতন ইটের টিলায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)।

আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় সকালে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দুজনের মৃত ঘোষণা করা হয়েছে। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন