বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেফতার

    বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন। 

    মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি বুধবার (২৩ এপ্রিল) নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।

    গ্রেফতারকৃত জসিম উদ্দিন সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকার বাসিন্দা এবং মৃত এরশাদ আলীর ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুরাতন থানা এলাকার মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোমেন হোসেন জয় বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টা থেকে ৫ আগস্ট রাত ১০টার মধ্যে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন সিটি কলেজ থেকে ইসলামিয়া কলেজ মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে জসিম উদ্দিনের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

    এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সংঘর্ষের সঙ্গে সংশ্লিষ্ট।

    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে দ্বন্দ্ব এবং ইউনিয়ন পর্যায়ের কোন্দল তাকে চাপে ফেলে দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন