বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

    কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বুড়িচংয়ে মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।


    সদর রসুলপুর স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ  চক্রবর্তী ও কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


    স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে এই তিন যুবককে ঢাকামুখী রেলসড়কে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে।

    কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। লাশগুলো উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এরপর ময়নাতদন্তের  জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

    তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামগামী ডাউন লাইনে অজ্ঞাতপরিচয় তিন যুবক ভোররাতে ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের পরিচয় সকাল পর্যন্ত  নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়াও তারা ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে, সেটাও এখনো নির্ধারণ করা যায়নি।


    রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন