বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • একাই দুই শতাধিক দায়িত্ব! ক্লান্তিহীন প্রশাসক ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক

    একাই দুই শতাধিক দায়িত্ব! ক্লান্তিহীন প্রশাসক ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়িতে একাই দুই শতাধিক প্রশাসনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। দায়িত্বে নিষ্ঠা, মানবিকতা আর কর্মনিষ্ঠায় তিনি হয়ে উঠেছেন এলাকার উন্নয়নের চালিকাশক্তি।

    ৭৭৩ বর্গকিলোমিটারের এই উপজেলায় রয়েছে ২টি থানা, ১৮টি ইউনিয়ন, ২টি পৌরসভা, ৫৬টি হাটবাজার, ১৭টি চা বাগান ও এশিয়ার একমাত্র প্রাকৃতিক রেণু উৎপাদন ক্ষেত্র — হালদা নদী। প্রশাসনিক কাঠামোর ঘাটতি ও অতিরিক্ত দায়িত্ব থাকা সত্ত্বেও নিরলসভাবে এই বিশাল কর্মপরিধি সামলে চলেছেন ইউএনও মোজাম্মেল হক।

    বর্তমানে তিনি সরাসরি ৬টি ইউনিয়নের প্রশাসনিক দায়িত্ব, ২টি পৌরসভার প্রশাসক, ৯২টি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, ২২৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কমিটির সভাপতি, ১০৬টি উপজেলা কমিটির সভাপতিসহ দুই শতাধিক দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, হালদা নদী রক্ষা, সামাজিক সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালনা করছেন নিয়মিত অভিযান।

    সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ ছড়ালেও, তিনি সেসব উপেক্ষা করে জনগণের সেবা নিশ্চিত করতে আগের চেয়েও দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “সরকার পরিবর্তনের পর দায়িত্ব বেড়েছে ঠিক, কিন্তু মানুষের জন্য কাজ করাটাই আমার জীবনের বড় সৌভাগ্য।”

    তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছেন। সামাজিক বিচার ব্যবস্থা, নদী রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার পদক্ষেপ ইতোমধ্যেই প্রশংসিত।

    মো. মোজাম্মেল হক চৌধুরী একজন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। সততা, মানবিকতা ও প্রশাসনিক দক্ষতায় তিনি চট্টগ্রামের প্রশাসনে একটি শক্তিশালী নাম হয়ে উঠেছেন।


    নতুন/কাগজ/সালেহী/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন