বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন:

    পারভেজ হত্যার বিচারের জোরালো দাবি

    পারভেজ হত্যার বিচারের জোরালো দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির গুইমারায় প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গুইমারা উপজেলা ছাত্রদল।

    সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় গুইমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ পারভেজ হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

    মানববন্ধনে বক্তারা বলেন, নিরীহ শিক্ষার্থী পারভেজকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন শোক সইতে না হয়।

    এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন এবং সদস্য সচিব আল মামুন। বক্তারা বলেন, "পারভেজের রক্ত যেন বৃথা না যায়। আমরা কোনো দলের রাজনীতি নয়, সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে চাই।"

    তারা আরও বলেন, এই হত্যাকাণ্ড প্রমাণ করে সমাজে এখনো নিরাপত্তাহীনতা রয়ে গেছে, যা পরিবর্তনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বক্তারা ঐক্য, সম্প্রীতি এবং শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।


    আবুল হোসেন রিপন, গুইমারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন