বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আবুধাবিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ

    আবুধাবিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা নববর্ষ, বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে গত শনিবার (১৯ এপ্রিল) আবুধাবির শেখ জায়েদ বাংলাদেশ ইসলামি স্কুল প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিরা মিলিত হন এক প্রাণবন্ত উৎসবে, যেখানে তারা ফিরে পান এক টুকরো বাংলাদেশের ঘ্রাণ।

    অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ এবং তার সহধর্মিণী। তারা সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বাঙালিয়ানায় মোড়ানো এই আনন্দোৎসবের সূচনা করেন।

    উৎসবে অংশগ্রহণ করেন নানা বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা, সবাই দেশীয় পোশাকে সজ্জিত। মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল ১৬টি বৈচিত্র্যময় পণ্যের স্টল। সেখানে ছিল পান্তা-ইলিশ, চিতই পিঠা, নকশি পিঠা, সিঙ্গারা, সমুচা, ঝালমুড়ি, জিলাপি, রসমালাইসহ নানা রকমের ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা উপস্থিত সবাইকে নিয়ে যায় শৈশবের উৎসবমুখর গ্রামীণ পরিবেশে।

    সাংস্কৃতিক আয়োজনও ছিল সমৃদ্ধ। পরিবেশিত হয় একক ও দলীয় সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য এবং শিশু-কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা। অংশগ্রহণ করেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশি কমিউনিটির নেতা, চিকিৎসক, ব্যবসায়ী ও পেশাজীবীরা।

    প্রবাসে থেকেও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এমন আয়োজন প্রবাসীদের মধ্যে নবচেতনা ও দেশপ্রেম জাগিয়ে তোলে। আয়োজকেরা জানান, এই ধরনের আয়োজন প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের বন্ধনকে আরও দৃঢ় করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন