বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, উদ্ধার ইয়াবা-গাঁজা গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন
  • গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

    গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

    রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে এই দুর্ঘটনা ঘটে।

    জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, রোববার আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

    জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী গণমাধ্যমকে বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁচ্ছামাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেননি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

     


    জেলা প্রতিনিধি, গাজীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন