বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাবিপ্রবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল

    রাবিপ্রবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল। ‘রাবিপ্রবি আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল ২০২৫’ শীর্ষক এই আয়োজন ১৬-১৮ মে রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস)।

    কনফারেন্সের প্রতিপাদ্য— “বায়োসায়েন্স এবং বায়োসিকিউরিটি উদ্ভাবন ও সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণের অনুসন্ধান”।

    দেশ-বিদেশের খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষকরা এই আয়োজনে অংশ নেবেন। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জিনবিজ্ঞানী ও পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী, আইসিডিডিআরবি-র হেড অব বায়োসেফটি ড. আসাদুল গনি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসানসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকগণ।

    আয়োজক কমিটির সভাপতি ও রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বলেন, “কনফারেন্স, সেমিনার ও সিম্পোজিয়াম একাডেমিয়ার প্রাণ। এই আয়োজন গবেষণা ও জ্ঞান বিনিময়ের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করবে।”

    তিনি জানান, নয়টি বিষয়ের ওপর গবেষণাপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। সেগুলো হলো:

    ইমার্জিং ও রি-ইমার্জিং ডিজিজেস

    কৃষিতে বায়োটেকনোলজি

    অল্টারনেটিভ মেডিসিন

    ড্রাগ ডিজাইন ও ডেলিভারি

    ন্যানোড্রাগস ও ন্যানোম্যাটেরিয়ালস

    নতুন অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোডাক্টস

    বায়োইনফরমেটিকস ইন ইনফেকশাস ডিজিজেস

    ক্লিনিকাল ডেটা সায়েন্স

    অন্যান্য ক্ষেত্রে বায়োসায়েন্স

    তিন দিনব্যাপী আয়োজনে থাকছে কী-নোট ও ইনভাইটেড স্পিচ, ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন, ডিবেট ফর সায়েন্স, থ্রি মিনিট প্রেজেন্টেশন, আইডিয়া কনটেস্ট, পলিসি ডায়ালগ এবং স্টোরি বিহাইন্ড দ্য স্টোরিজ অফ ট্রাডিশনাল ট্রিটমেন্টস।

    রেজিস্ট্রেশন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত জানতে ও নিবন্ধনের জন্য ভিজিট করুন: https://icbc.rmstu-conf.ac.bd


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন