বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি
  • জামিনের পর মারধরের শিকার আব্দুল আজিজকে কারাগারে প্রেরণ

    জামিনের পর মারধরের শিকার আব্দুল আজিজকে কারাগারে প্রেরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

    বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, তাড়াশ থানার বিস্ফোরক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে সাবেক এমপি আবদুল আজিজকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

    এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টায় ডা. আব্দুল আজিজ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। কারামুক্তির পর তাকে জেলা কারাগার চত্বরে মারধর করে ছাত্র-জনতা।

    ঘটনার পর রাতেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। তখন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সাবেক এমপিকে নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়েছে।

    প্রসঙ্গত, সাবেক এমপি আবদুল আজিজকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। জামিনে মুক্তির ১৬ ঘণ্টা পর আবারও তাকে কারাগারে পাঠানো হলো।


    জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন