বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আমিরাতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সমাবেশ ও ঈদ পুনর্মিলনী

    আমিরাতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সমাবেশ ও ঈদ পুনর্মিলনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিনিধি সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

    শারজাহ হুদুবিয়া রেস্টুরেন্টে শনিবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে শারজাহ যুবদলের সভাপতি মো. মানিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দীন। 

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আমরা সব ষড়যন্ত্র পরাস্ত করতে সক্ষম হবো। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমাদের প্রতিটি কাজে ঐক্য এবং একতা থাকতে হবে।" তিনি আরও বলেন, "তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ এবং আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

    এছাড়া প্রতিনিধি সমাবেশ ও ঈদ পুনর্মিলনীতে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য প্রদান করেন, এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইউএই বিএনপির আলহাজ মোহাম্মদ শরাফত আলী, সিরাজুল ইসলাম নওয়াব, নূরনবী ভূঁইয়া, এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা। 

    এ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন, যারা যুবদলের কার্যক্রম এবং সংগঠনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।


    নতুন/কাগজ/মাহিম/আমিরাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন