বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান
  • ফটিকছড়িতে নলকূপে পানি সংকট, জনদুর্ভোগ চরমে

    ফটিকছড়িতে নলকূপে পানি সংকট, জনদুর্ভোগ চরমে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নলকূপে পানি উঠছে না, যা স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে ফেলেছে। ভূজপুর, হারুয়ালছড়ি, সুয়াবিল, নারায়ণহাট ও দাঁতমারা ইউনিয়নের গ্রামাঞ্চলে এ পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

    স্থানীয়রা জানান, গভীর নলকূপ (ঝর্ণা) বেড়ে যাওয়ায় এবং চব্বিশ ঘণ্টা বিরামহীন পানি ব্যবহারের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে সাধারণ নলকূপ থেকে পানি তোলা কঠিন হয়ে পড়েছে।


    সরেজমিনে ভূজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, অনেকেই ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টিউবওয়েল থেকে এক কলসিও পানি তুলতে পারছেন না। এতে করে দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    স্থানীয়রা আশঙ্কা করছেন, খরা মৌসুম পুরোদমে শুরু হলে এ সংকট আরও তীব্র হবে। ইতোমধ্যে অনেক এলাকায় কৃষিকাজ ও গৃহস্থালির কাজে পানি ব্যবহারে সীমাবদ্ধতা দেখা দিয়েছে। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ফটিকছড়িতে ভয়াবহ পানি সংকট দেখা দিতে পারে।

    এলাকাবাসীর দাবি, গভীর নলকূপ (ডিপটিউবওয়েল) ও ঝর্ণা থেকে অনিয়ন্ত্রিত পানি উত্তোলন বন্ধ করা হোক। তারা প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখা সম্ভব হয়।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    নতুন/কাগজ/সালেহী/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন