শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ ভিডিও ধারণ

নারীসহ তার স্বামীকে গলা কেটে হত্যার হুমকি

নারীসহ তার স্বামীকে গলা কেটে হত্যার হুমকি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় ৪০ বছর বয়সী এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্তের সহযোগীরা মোবাইলে ভিডিও ধারণ করে এবং ঘটনাটি প্রকাশ করলে স্বামী-স্ত্রীকে হত্যা করার হুমকি দেয়।

সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী নারী নিজে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহকে ঘটনার বিস্তারিত জানান। পরে তিনি রায়পুরা থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে বৃষ্টির মধ্যে একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) ওই নারীর ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে। এ সময় রাকিবের দুই সহযোগী ভিডিও ধারণ করে। ধর্ষণের পর তারা ভুক্তভোগীর কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয় এবং কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী নারী, যিনি তিন সন্তানের জননী এবং সনাতন ধর্মাবলম্বী, সোমবার পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিলেও তখনই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, অভিযুক্ত রাকিব মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।


নতুন/কাগজ/সালাহউদ্দিন/নরসিংদী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন