শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

    পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে মাঠপর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    জানা যায়, এই বিশেষ বৈঠকে ১২৭ জন পুলিশ কর্মকর্তা অংশ নেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে।

    এর আগে, রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা আগামীকাল (১৭ মার্চ) মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।"

    তিনি আরও জানান, এই বৈঠকে পুলিশ সুপার এবং তার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ মোট ১২৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা অংশ নেবেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ