বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ৮ মাসেও ছাড়া পায়নি সৌদি আরবে আটক ১২ প্রবাসী

    ৮ মাসেও ছাড়া পায়নি সৌদি আরবে আটক ১২ প্রবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয় উপলক্ষ্যে ৮ আগস্ট আনন্দ ভোজ অনুষ্ঠান থেকে আটক হন ১২ বাংলাদেশি। ৮ মাস পার হলেও এখনো ছাড়া পাননি তারা। আটককৃতদের মুক্ত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনে করেছেন ভিকটিম পরিবার।

    আজ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভিকটিমের পাশে দাড়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করার আগে দেশের মানুষদের অধিকার রক্ষা করতে হবে। যে ১২ জন রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে আটকা পড়ে আছে তাদের নিরাপদে দেশে আনাই বড় সংস্কার। আমি আপনাদের পাশে আছি এবং সর্বাত্মক সহযোগিতা করবো।

    আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, তাতীদলের কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ড. কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা,  জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকার সংগঠক, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার প্রমুখ।  

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহসান উল্লাহ। এসময় ভিকটিমের বাবা, মা, স্ত্রী, সন্তানসহ স্বজনরা। সংবাদ সম্মলনে স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে জানান, ১২ জন সৌদি প্রাবাসী গ্রেফতার হওয়ার পর থেকেই পরিবার নিয়ে কষ্টে দিন পার করছে। সেখানকার রাষ্ট্রদূত এ ব্যাপারে তেমন কোন পদক্ষেপ গ্রহন করেনি। তারা প্রধান উপদেষ্টা, পররাষ্ট উপদেষ্টা ও প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।
    আগামীকাল (রবিবার) সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে, পরে প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট মন্ত্রনালয় ও প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন