বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার
  • ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি সরওয়ার, সম্পাদক নওশাদ

    ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি সরওয়ার, সম্পাদক নওশাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার চট্টগ্রাম নগরীর এক কনভেনশন হলে বর্ধিত সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    রবিবার (৯ মার্চ ) বিএফএ-এর আহ্বায়ক ও সদস্য সচিবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় এবং চট্টগ্রাম অঞ্চলের নেতা ও সদস্যদের সম্মতিতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিএফএ-এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কবি আমিরুল হাছান। কনক বড়ুয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন সদস্য সচিব খান জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ ও আব্দুল মান্নান এবং ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

    বিএফএ-এর ৩১ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে মো. সরওয়ার জাহানকে। সাধারণ সম্পাদক শাহানশাহ নওশাদ এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক সুমন।

    শহীদ ফরেস্টার ইউসুফ ও সাজ্জাদুজ্জামান আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা ফরেস্টার পদে কর্মরতদের ন্যায্য অধিকার ও বৈষম্য নিরসনে নানা আলোচনা করে। স্কেল ও পদোন্নতির জন্য আগামী এক মাসের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাছান। ফরেস্টাররা এ সিদ্ধান্তে সম্মতি জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুয়েল চৌধুরী ও এমদাদুল হক।


    জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন