বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশ–ভারতসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহায়তা ঘোষণা কানাডার

    বাংলাদেশ–ভারতসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহায়তা ঘোষণা কানাডার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ, ভারতসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ২৭২.১ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা।

    রোববার দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এ সহায়তা প্যাকেজের ঘোষণা দেন। কানাডার সম্প্রচারমাধ্যম গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

    গতকাল আহমেদ হুসাইন এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ ও ভারতসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে কানাডার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কানাডা আরও শক্তিশালী করছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদান করে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।’

    এই বিপুল পরিমাণ সহায়তা বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

    কানাডার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি ইত্যাদি। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে।

    কানাডা সরকার আরও জানিয়েছে, ‘নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন’ নামে একটি প্রকল্পের জন্য তিন বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি কানাডীয় প্রতিষ্ঠান কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়িত হবে।

    গ্লোবাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর সংখ্যা এক লাখের বেশি। কানাডা এমন এক সময়ে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করল যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার বিভিন্ন দেশে সহায়তা কর্মসূচি বন্ধ করে দিয়েছেন।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন