রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার কম্পিউটার তৈরি

    এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার কম্পিউটার তৈরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন সুপার কম্পিউটার’ তৈরি করেছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। গত দু’বছরের চেষ্টায় অবশেষে তাদের এই সাফল্য আসলো।

    আনন্দবাজার জানিয়েছে, ২০২০ সালে জাপানের সুপার কম্পিউটার ‘ফুগাকু’ তকমা পেয়েছিল ‘বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার’-এর। এ বার তাকে ছাপিয়ে যেতে চলেছে মেটা।

    মেটার তৈরি নতুন এআই সুপার কম্পিউটারের নাম দেওয়া হয়েছে ‘এআই রিসার্চ সুপারক্লাস্টার’। সংক্ষেপে একে আরএসসি নামে ডাকছে মেটা।

    ২০২২ সালের জানুয়ারি মাসে ফেসবুকে বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার নির্মাণের ঘোষণা করেছিলেন জুকারবার্গ। জানিয়েছিলেন, দ্রুত শেষ হবে কাজ।

    মেটা কর্তৃপক্ষ জানিয়েছেন, আরএসসি তাদের ‘নিউরাল নেটওয়ার্ক’ শক্তিশালী করতে সাহায্য করবে। এর মাধ্যমে ‘রিয়েল-টাইম ভয়েস’ অনুবাদ করা যাবে সহজেই।

    জুকারবার্গের স্বপ্নের ‘মেটাভার্স’ (ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া) প্রতিষ্ঠার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘সুপার কম্পিউটার’ আরএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন