রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • জেনে নিন ‘ইমো অ্যাভাটার’ সম্পর্কে!

    জেনে নিন ‘ইমো অ্যাভাটার’ সম্পর্কে!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদানে অত্যাধুনিক এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার ‘ইমো অ্যাভাটার’ উন্মোচন করেছে তাৎক্ষণিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইমো।

    কার্যকরী জেনারেশন মেকানিজমের মাধ্যমে ফিচারটি একটি ছবির ওপর ভিত্তি করেই কয়েক ধরনের অ্যাভাটার তৈরি করবে। অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে এ ধরনের ফিচার ব্যবহারে ১০টির বেশি ছবি আপলোড করতে হয়, সেখানে ইমোতে একটি ছবির মাধ্যমে চমৎকার সব এআই অ্যাভাটার তৈরি করা যাবে।

    এটা শুধুমাত্র ফেস সোয়াপই হবে না, প্রযুক্তির মাধ্যমে একীভূতকরণের ভিত্তিতেই অ্যাভাটার তৈরি হবে। এ ফিচারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যার মাধ্যমে 
    ব্যবহারকারীরা প্রতিবার নতুন অ্যাভাটার পাবেন, যা তাদের বিস্ময়কর অভিজ্ঞতা প্রদান করবে।

    ব্যবহারকারীদের ব্যক্তিত্ব সঠিকভাবে প্রকাশ করে এমন অ্যাভাটার তৈরিতে ব্যবহারকারীরা এ ফিচারের মাধ্যমে বিভিন্ন স্টাইল প্যাটার্ন যুক্ত করে কয়েক ধরনের স্টাইল মোডের মাধ্যমে নিরীক্ষা করতে পারবেন। এআই’র মাধ্যমে তৈরি অ্যাভাটারগুলো ব্যবহারকারীদের প্রতিবার উদ্ভাবনী ও চমকপ্রদ ফল নিশ্চিত করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন