শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সূর্যের গায়ে গর্ত!

    সূর্যের গায়ে গর্ত!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সূর্যের পেটের ভেতরে আছে ৬০টি পৃথিবী! এক-পৃথিবীতেই আমরা তল পাই না, ৬০টি পৃথিবীর আয়তনের ধারণা করা খুবই কঠিন। আবার এ হেন ধারণা আরো হারিয়ে যায় সূর্যের আয়তনের কথা ভাবলে। কেননা, সূর্যের গায়ে সম্প্রতি একটি গর্ত ধরা পড়েছে, শোনা যাচ্ছে, যার মধ্যে অনায়াসে নাকি ৬০টি পৃথিবী ধরে যাবে।

    পোশাকি ভাষায় এর নাম 'করোনাল হোল'। এই হোল বা গর্তটি স্থির নয়, চলমান। যদিও এই হোল থেকে যে হলকা বেরিয়ে আসছে, সেটা মূলত পৃথিবীর দিকেই ধেয়ে যাচ্ছে বলে খবর। আর গর্তটির পরিমাপ শুনলে তো চোখ কপালে উঠবে সকলের! ৪,৯৭,০০০ মাইল!

    বিজ্ঞানীরা যতটুকু পরীক্ষা করতে পেরেছেন, তার ভিত্তিতে তারা বলেছেন, সূর্যের গায়ের এই গর্তের মুখ পৃথিবীর দিকেই ফেরানো। এমন নয় যে এই ধরনের গর্ত সূর্যের গায়ে হয় না। তবে এবার যে পরিমাপের হোল হয়েছে, সেটাই সকলকে বিস্মিত করছে।

    সূর্যের গায়ের এই গর্তর কারণ হিসেবে বিজ্ঞানীরা ধরেন '১১ বছরের অ্যাকটিভিটি সাইকেল'কে। এর অর্থ ১১ বছর অন্তর সূর্যের গায়ে এই গর্ত দেখা যায়। সেই হিসেবে এই হোল বা গর্ত তার ক্লাইম্যাক্সে পৌঁছবে ২০২৪ সালে। এমনটাই পর্যবেক্ষণ বিজ্ঞানীদের।

    এই ধরনের গর্ত তৈরি হওয়ার অন্যতম কারণ হলো 'সোলার উইন্ড'। এর গতিও মাথা ঘুরিয়ে দিতে পারে। ৫০০-৮০০ কিলোমিটার প্রতি সেকেন্ডে! তা তো আর হাওয়া বয়ে যাওয়া নয়, পুরো দস্তুর জিওম্যাগনেটিক স্টর্ম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন