বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • তানজানিয়ায় ভূমিধসে ৪৭ জনের মৃত্যু

    তানজানিয়ায় ভূমিধসে ৪৭ জনের মৃত্যু
    তানজানিয়ায় ভূমিধসে ৪৭ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর তানজানিয়ায় বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৫ জন। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    সোমবার ৪ ডিসেম্বর সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তানজানিয়ায় বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে মৃতের সংখ্যা ৪৭ জনে পৌঁছেছে এবং ৮৫ জন আহত হয়েছেন।

    স্থানীয় কর্মকর্তারা জানান, এলাকার অনেক রাস্তা কাদা, পানি এবং ভেঙ্গে পড়া গাছ ও পাথর দ্বারা অবরুদ্ধ হয়েছে। পশুসম্পদও ভেসে গেছে বলে জানা গেছে।

    তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান কপ ২৮ জলবায়ু সম্মেলনের জন্য দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে তিনি এই দুর্ঘটনার জন্য সমবেদনা জানিয়েছেন। এছাড়াও তিনি উদ্ধারকাজে আরও সরকারী প্রচেষ্টা স্থাপনের নির্দেশ দিয়েছেন।

    তানজানিয়া ছাড়াও আফ্রিকার দেশ সোমালিয়া এবং ইথিওপিয়ায় এল নিনোর প্রভাবে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় সোমালিয়ায় ৯৬ জন মারা গেছেন এবং ৭ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন