বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মুম্বাইয়ে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন মেক্সিকান নারী

    মুম্বাইয়ে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন মেক্সিকান নারী
    মুম্বাইয়ে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন মেক্সিকান নারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুম্বাইয়ের ৩৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে  একাধিকবার ধর্ষিত হওয়ার অভিযোগ করেছেন এক মেক্সিকান নারী (৩১)। অভিযোগের কারণে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শনিবার ২ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মেক্সিকান ওই নারী গত সপ্তাহে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

    প্রতিবেদনে বলা হয়, মেক্সিকান নারী বর্তমানে মুম্বাইতে অবস্থান করছেন এবং অভিযুক্ত ব্যক্তি তার ম্যানেজার ছিলেন। ২০১৯ সাল থেকে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে পুলিশ জানায়। 

    মুম্বাইয়ের বান্দ্রা থানার এক কর্মকর্তা জানান, ওই নারী তার অভিযোগে বলেন, ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির সাথে পরিচিত হন এবং তারা দেখাও করেন। পরে ২০১৯ সালে বান্দ্রায় তার বাড়িতে ওই ব্যক্তি প্রথম তাকে যৌন নির্যাতন করেন। এরপর থেকে অনেকবার তাকে ধর্ষণ করেন তিনি।

    তিনি বলেন, ওই নারী অভিযুক্তকে প্রত্যাখ্যান করলে তাকে কোম্পানির অ্যাসাইনমেন্ট থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এছাড়াও তার কিছু অন্তরঙ্গ ছবির মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। পরে ২০২০ সালে অভিযুক্ত অন্য নারীকে বিয়ে করলে তার উপর নির্যাতন চালাতেন বলেও অভিযোগে বলা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন