বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • নৌকার টিকিট

    সাবেক আইজিপি আউট, ইন হলেন সাবেক ডিআইজি

    সাবেক আইজিপি আউট, ইন হলেন সাবেক ডিআইজি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুলিশের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কাহার আকন্দকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে নৌকার টিকিট দেওয়া হয়েছে।


    রোববার ২৯৮ আসনে নৌকার প্রার্থীর নাম ঘোষণার সময় তার নামও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    বর্তমান সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদের বদলে এবার আওয়ামী লীগ প্রার্থী হিসেবে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কাহার আকন্দ।

    মনোনয়ন পাওয়ার পর আবদুল কাহার জানান, তিনি খুবই খুশি। তিনি আরও বলেন, ‘আমাকে মনোনীত করার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কটিয়াদী ও পাকুন্দিয়ার মানুষ এ ঘোষণায় উচ্ছ্বসিত।’

    আবদুল কাহার আকন্দ বলেন, ‘আমি জয়ী হলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করব। এছাড়া নির্বাচনি এলাকার মানুষের কল্যাণে অন্যান্য প্রকল্প গ্রহণ করব।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন