বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে মার্কিন কংগ্রেসওম্যানের সহমর্মিতা

    বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে মার্কিন কংগ্রেসওম্যানের সহমর্মিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং।

    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং সংশ্লিষ্ট কর্মসূচি তদারককারী হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাব-কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই কংগ্রেসওম্যান, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    তিনি বলেন, “বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ঘটে যাওয়া প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার হৃদয় থেকে সমবেদনা রইল।”

    সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যারা এ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যেসব অভিভাবক তাদের সন্তানকে হারিয়েছেন এবং তরুণ শিক্ষার্থীরা তাদের বন্ধু ও সহপাঠীদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। দুই সন্তানের জননী হিসেবে আমি কেবল কল্পনা করতে পারি কী কঠিন হৃদয়বিদারক যন্ত্রণার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

    কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, এ ভয়াবহ ক্ষতির শোক ও দুঃখে আমি বাংলাদেশি কমিউনিটির পাশে আছি। দুর্ঘটনার স্থানে উপস্থিত সাহসী উদ্ধারকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দুর্ঘটনায় যাদের আত্মীয়-স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তায় আমার কার্যালয় প্রস্তুত রয়েছে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন