রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

    রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনগণসহ হাজারো মানুষ অংশ নেন।

    বিকেল ৪টা ২৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।

    চোখের জলে শেষবিদায়, চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

    জানাজায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ প্রশাসন ও নগরীর গণ্যমান্যরা অংশ নেন।

    চোখের জলে শেষবিদায়, চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

    এর আগে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে দুপুর ২টা ৩৬ মিনিটে তৌকির ইসলামের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় নগরীর উপশহর এলাকায় তৌকিরদের ভাড়া বাসায়। পরে সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজাস্থলে।

    চোখের জলে শেষবিদায়, চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

    জানাজা শেষে নগরীর সপুরা কবরস্থানে দাফন করা হয় তৌকির ইসলামের মরদেহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন