বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক
  • বিমান বিধ্বস্ত নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বুধন্তী মডেল স্কুলে দোয়ার আয়োজন

    বিমান বিধ্বস্ত নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বুধন্তী মডেল স্কুলে দোয়ার আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বুধন্তী মডেল স্কুলে দোয়ার আয়োজন করা হয়।

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

    ২১ জুলাই সোমবার দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে। নিহত ২০ জন ছাড়িয়ে গেছে। আহত প্রায় দেড়শো উপরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    বাংলাদেশ সরকার একদিনের শোক ঘোষণা করেছে। নিহত ও আহতদের জন্য বিজয়নগর উপজেলার বুধন্তী মডেল স্কুলের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন, বুধন্তী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ফরিদ মিয়া, প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল মিয়া, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক মহিউদ্দিন রুবেল, সহকারি শিক্ষক হাদিছা আক্তার, অর্চনা শীল, শেখ তোফায়েল, সুমাইয়া ইসলাম মীম, কবিতা আক্তার, সামিয়া ইসলাম শিমু, মারিয়া আক্তার সহ স্কুলের অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।

    জাতীয় শোক ঘোষণা করার কারনে বুধন্তী মডেল স্কুলের পক্ষ থেকে দোয়া পড়ানোর পাশাপাশি আজকের দিনে শ্রেণী পাঠদান বন্ধ রাখা হয়েছে।

    দোয়া পরিচালনা করেন বুধন্তী জামিয়া রশিদীয়া দারুস সুন্নাহ এতিমখানার শিক্ষক মাওলানা ফারুকুল ইসলাম।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন