শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষার সুযোগ ১ জানুয়ারি চালু হচ্ছে সাভারের স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’ চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রাজধানীতে পুলিশের অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার, ২৯ মামলা পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে কারাগার থেকে ঢামেকে নেওয়ার পর হাজতি ইসমাইলের মৃত্যু জনগণের ওপর স্বৈরাচার চাপাতে চায় সরকার: শফিকুর রহমান
  • কমিশন সঠিকভাবে কাজ করলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব: রিজভী

    কমিশন সঠিকভাবে কাজ করলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। কিন্তু কেন কঠিন হবে? নির্বাচন আয়োজন করতে এত সময় লাগবে কেন? তিনি বলেন, যদি নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করে, তাহলে জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব।

    শুক্রবার (৭ মার্চ) রাজশাহীতে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহিদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে আমরা বিএনপি পরিবার।

    রিজভী বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি হলে অন্তবর্তী সরকারের বিষয়ে সন্দেহ জাগবে। একটা সংবিধান আছে তারপরও গণপরিষদ নির্বাচন কেন? এ কথাগুলো মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে।

    তিনি বলেন, বিএনপি কারও কাছে মাথা নত করে না এটাই বিএনপির অপরাধ এটাই খালেদা জিয়ার অপরাধ। শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ সম্পাদন করেছেন আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দিয়ে।

    তিনি আরও বলেন, শেখ হাসিনা ছিল লুটেরা একটা দস্যু দলের সরদারনি। হবু চন্দ্র রাজা আর গবু চন্দ্র মন্ত্রীর রাজত্ব কায়েম করেছিলো শেখ হাসিনা। ‍শিক্ষার্থীদের হত্যা করে রক্তাক্ত হাত নিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন শেখ হাসিনা।

    বাংলাদেশ বিষয়ে ভারতের আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন। যারা লুটেরা, যারা খুনি তাদেরকে ভারত আশ্রয় দেয়। হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল।

    অনুষ্ঠান থেকে গণঅভ্যুত্থানে অংশ নেয়া আহত এবং নিহত মোট ১৫ জনকে অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য এহসানুল হক সমাজী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন