রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাফের প্রথম ম্যাচে খেলছেন না হামজা ও ফারহান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮ পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহযোগিতা চাইলেন স্পিকার জন্মদিনে পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক প্রকাশ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২২৭ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক থেকে তরুণদের দূরে রাখতে স্বাবলম্বী করার সুযোগও দিতে হবে: চিফ হুইপ সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, মক্কার কাছে পড়ল ধ্বংসাবশেষ ক্যানসারের চিকিৎসায় আশার আলো, এমআরএনএ টিকার পরীক্ষায় ইতিবাচক ফল একটু খ্যাতি পেলেই পরিশ্রম ছেড়ে দেন ক্রিকেটাররা: পিসিবি প্রধান
  • হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২২৭

    হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২২৭
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।

    রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

    একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন।

    বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৫, বরিশালে ১৩৫, সিলেটে ১৩৩, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রংপুরে ৩৯ এবং রাজশাহী বিভাগে ৩০ জন ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।

    এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৪০০ জনের হাম শনাক্ত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন