রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাফের প্রথম ম্যাচে খেলছেন না হামজা ও ফারহান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮ পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহযোগিতা চাইলেন স্পিকার জন্মদিনে পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক প্রকাশ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২২৭ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক থেকে তরুণদের দূরে রাখতে স্বাবলম্বী করার সুযোগও দিতে হবে: চিফ হুইপ সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, মক্কার কাছে পড়ল ধ্বংসাবশেষ ক্যানসারের চিকিৎসায় আশার আলো, এমআরএনএ টিকার পরীক্ষায় ইতিবাচক ফল একটু খ্যাতি পেলেই পরিশ্রম ছেড়ে দেন ক্রিকেটাররা: পিসিবি প্রধান
  • শেখ হাসিনার ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনার ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জনের মধ্যে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা তাঁরাও শুনছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও জানান তিনি।

    শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি ঘোলাটে করে সুযোগ নেওয়াই তাদের উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপশক্তি, পতিত শক্তি, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া এবং শত শত নাগরিক হত্যার সঙ্গে জড়িতদের কোনো অপতৎপরতা দেশে চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন