রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশে তিন কর্মকর্তার বদলি, যোগদানের শেষ সময় ২৮ অক্টোবর বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমিয়ে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরির আহ্বান রাষ্ট্রপতির হোটেল-রেস্তোরাঁর জন্য ডলার সংরক্ষণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক সাফের প্রথম ম্যাচে খেলছেন না হামজা ও ফারহান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮ পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহযোগিতা চাইলেন স্পিকার জন্মদিনে পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক প্রকাশ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২২৭ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক থেকে তরুণদের দূরে রাখতে স্বাবলম্বী করার সুযোগও দিতে হবে: চিফ হুইপ
  • সাফের প্রথম ম্যাচে খেলছেন না হামজা ও ফারহান

    সাফের প্রথম ম্যাচে খেলছেন না হামজা ও ফারহান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ দুই ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে প্রথম ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ দল।

    হামজার প্রথম ম্যাচে না খেলার বিষয়টি আগেই জানা ছিল। এবার ফারহানের অনুপস্থিতির বিষয়টিও নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি। তাঁর ভাষ্য, হামজা ও ফারহান ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। ফলে ভুটানের বিপক্ষে ম্যাচে তাঁদের খেলার সুযোগ নেই।

    কোচ বলেন, “৯ তারিখ হামজা ও ফারহান আসবে। ফলে তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না। ফিফা উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে।”

    এদিকে সামিত, রোনানসহ কয়েকজন ফুটবলারের নির্ধারিত সময়েই দলে যোগ দেওয়ার কথা রয়েছে। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ক্যাম্পে ইতোমধ্যে ২২ জন খেলোয়াড় যোগ দিয়েছেন। সোহেল রানা সিনিয়রও পথে রয়েছেন। রোনান নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন। সামিত, জায়ান ও ফাহমিদুল আগেই দলের সঙ্গে যোগ দেবেন। মাহি খান ইতোমধ্যে এসে পৌঁছেছেন।

    সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ২৮ সদস্যের চূড়ান্ত দল নির্ধারণের শেষ সময় ছিল ১৮ অক্টোবর। টুর্নামেন্ট শুরু হবে ৫ নভেম্বর। চূড়ান্ত দল ঘোষণার পর চোটের কারণে কোনো খেলোয়াড় ছিটকে গেলে তাঁকে বদলানোর সুযোগ নেই বলে জানিয়েছেন কোচ।

    থমাস ডুলি বলেন, নিয়মটি সব দলের জন্যই প্রযোজ্য। চূড়ান্ত দল ঘোষণার পর কোনো খেলোয়াড় চোটে পড়লেও পরিবর্তনের সুযোগ থাকবে না। এমন পরিস্থিতিতে দলকে নির্ধারিত খেলোয়াড়দের নিয়েই প্রতিযোগিতা চালিয়ে যেতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন