বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সহকর্মী আপনাকে অপছন্দ করেন কি না, বুঝবেন যে ৫ লক্ষণে এআই ও ডিপফেকের ফাঁদে বাড়ছে সাইবার প্রতারণা মানুষের ভালোবাসা পেতে ইসলামের ৪ সুন্দর শিক্ষা অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ, ব্যাটিংয়ে উন্নতি দেখছেন বাংলাদেশের কোচ এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি অপরাধ, বললেন মেহজাবীন ব্যাংকে পরিবারতন্ত্র কমানোর সংস্কার প্রস্তাবে ছাড় দিচ্ছে সরকার সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ জাপানের বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনেও উত্তরা-আজমপুরে শ্রমিকদের সড়ক অবরোধ বাকুতে সিআইসিএ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আলোচনা

    বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বিভিন্ন খাতে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। বিশেষ করে জাহাজ নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো, বস্ত্রশিল্প, পানি ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর ও কৃষিপণ্যের কোল্ড-চেইন উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে দুই দেশ।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সোর্ড সোর্ডসমা। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা।

    বৈঠকে উভয় পক্ষ উল্লেখ করে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দেশেই নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এ প্রেক্ষাপটে আগামী ৫০ বছরে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ডাচ মন্ত্রী। তিনি একটি সামুদ্রিক বাণিজ্য মিশনের সম্ভাব্য সফরের পাশাপাশি বস্ত্র ও পানি খাতসংশ্লিষ্ট সফরের বিষয়ও তুলে ধরেন।

    বাংলাদেশের পক্ষ থেকে জাহাজ নির্মাণ ও সেমিকন্ডাক্টর খাতে সম্ভাব্য সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দেশের তৈরি পোশাকশিল্পের প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সমর্থনের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    সাম্প্রতিক বৈশ্বিক সংকটের প্রভাব বিবেচনায় বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর বিষয়ে নেদারল্যান্ডসের সমর্থন চান হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার অগ্রগতিতেও দেশটির সহযোগিতা কামনা করেন তিনি।

    পানি ব্যবস্থাপনা খাতে দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল খননসহ পানি ও বদ্বীপ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনা প্রধানমন্ত্রীর অগ্রাধিকারগুলোর একটি।

    বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্পৃক্ততা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি মানসম্মত সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন হুমায়ুন কবির।

    এ ছাড়া অভিবাসন, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতিত্ব, জাতিসংঘের সংস্কার কার্যক্রমের গতি এবং অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতে দুই পক্ষ মতবিনিময় করে।

    বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন