সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হলো পারমাণবিক বিক্রিয়া হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১২৭৩ চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দুর্গাপূজায় তিন পর্যায়ে নিরাপত্তা, প্রস্তুত পুলিশের বিশেষ ইউনিট ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন প্রশ্নফাঁসের প্রতিবাদে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও, প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি সৌদিতে হুতিদের হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে প্রযুক্তির সুফল পৌঁছাতে হবে কৃষক ও প্রান্তিক মানুষের কাছে: শিক্ষামন্ত্রী বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি শিথিলের নির্দেশ, জবাব চাইল সুপ্রিম কোর্ট ‘কাছেও যেতে দেন না, আবার বিক্রির কথা বলেন!’এফ-৩৫ নিয়ে ভারতীয় বিমানবাহিনী প্রধান
  • ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন

    ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা।

    রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছেন ৫৮ জন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

    বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে।

    একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৩০ জন। এ ছাড়া খুলনায় ৩০৪ জন, চট্টগ্রামে ২৯৩ জন, বরিশালে ২৩৬ জন, রাজশাহীতে ১৬০ জন, রংপুরে ৮৪ জন এবং ময়মনসিংহে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন