রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

যুদ্ধের লক্ষ্য পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরানি স্পিকার

যুদ্ধের লক্ষ্য পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরানি স্পিকার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান রাজনৈতিক ও সামরিক—দুই দিক থেকেই জয় পেয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

রোববার (১৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ঘালিবাফ বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ছিল ‘কাপুরুষোচিত’। এর বিপরীতে ইরানের জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে সেই হামলা মোকাবিলা করেছে।

ইরানি পার্লামেন্টের স্পিকারের দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মোট নয়টি লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু যুদ্ধের ৪০ দিন পরও তারা এসব লক্ষ্য অর্জনে সফল হয়নি।

তিনি বলেন, ইরানের ওপর হামলার যেসব উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা করেছিল, তার কোনোটিই তারা অর্জন করতে পারেনি।

ঘালিবাফ আরও বলেন, ৪০ দিন ধরে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতি চুক্তিতে যায়। ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে পরিচিত এই চুক্তিকে ইরানের জন্য সম্মান ও বিজয়ের দলিল হিসেবে উল্লেখ করেন তিনি।

তার মতে, যুদ্ধবিরতির এই সমঝোতা কূটনৈতিকভাবেও ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তবে ইরানি স্পিকার দাবি করেননি যে দেশটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক বাহিনীকে ধ্বংস করেছে। তিনি বলেন, বিজয়ের অর্থ হলো—ইরানের বিরুদ্ধে নির্ধারিত সামরিক ও রাজনৈতিক লক্ষ্যগুলোর কোনোটি অর্জন করতে পারেনি প্রতিপক্ষ।


সূত্র: আলজাজিরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন