রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একাধিক কর্মসূচি নিয়ে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে—তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক ‘পচা’ শেয়ারেই বিনিয়োগকারীদের আগ্রহ, ডিএসইতে বড় উত্থান ঢাকা-রিয়াদ সরাসরি বিমান চলাচল শুরু তীব্র খরায় বদলে যাচ্ছে ইংল্যান্ডের চেনা প্রাকৃতিক দৃশ্য রোববার প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার রাজনৈতিক তৎপরতায় ভারতের দায় রয়েছে: সালাহউদ্দিন জাহাজ চলাচলে চীনের নির্দেশ, কড়া প্রতিবাদ তাইওয়ানের
  • মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক

    মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থিক ও অর্থনৈতিক খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম ছিল প্রস্তাবিত বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)। পাশাপাশি দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার, ইসলামী অর্থায়ন এবং অর্থপাচার প্রতিরোধ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের বিষয়ও আলোচনায় আসে।

    এ ছাড়া মালয়েশিয়া থেকে দেশে ফিরে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের দেশটিতে থাকা ব্যাংক আমানত সহজে উত্তোলনের বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই পক্ষ। প্রত্যাবর্তনকারী বাংলাদেশি কর্মীদের জন্য ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    বৈঠকে হালাল শিল্পে অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল খাজানাহর সঙ্গে সহযোগিতা এবং বাংলাদেশের প্রস্তাবিত একটি ফান্ডে মালয়েশিয়ার কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

    দুই পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অর্থায়ন, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিকভাবে লাভজনক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সহযোগিতা জোরদারের বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

    বৈঠকে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান। একই সঙ্গে আলোচনায় উঠে আসা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে নিজের আগ্রহের কথা জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ