রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে—তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক ‘পচা’ শেয়ারেই বিনিয়োগকারীদের আগ্রহ, ডিএসইতে বড় উত্থান ঢাকা-রিয়াদ সরাসরি বিমান চলাচল শুরু তীব্র খরায় বদলে যাচ্ছে ইংল্যান্ডের চেনা প্রাকৃতিক দৃশ্য রোববার প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার রাজনৈতিক তৎপরতায় ভারতের দায় রয়েছে: সালাহউদ্দিন জাহাজ চলাচলে চীনের নির্দেশ, কড়া প্রতিবাদ তাইওয়ানের মেসিকে হত্যার পরিকল্পনা, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  • ঢাকা-রিয়াদ সরাসরি বিমান চলাচল শুরু

    ঢাকা-রিয়াদ সরাসরি বিমান চলাচল শুরু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও বাড়াতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’।

    শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রিয়াদ থেকে আসা রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন এয়ারলাইনটির প্রথম ফ্লাইটকে বিমানবন্দরে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়।

    এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে সৌদি আরবের যোগাযোগ বাড়ানো এবং যাত্রীদের উন্নতমানের ভ্রমণসেবা দেওয়াই রিয়াদ এয়ারের অন্যতম লক্ষ্য। ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ আরও সহজ ও শক্তিশালী হবে।

    তারা বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং ভ্রমণ—সব ক্ষেত্রেই মানুষের যাতায়াত রয়েছে। ফলে নতুন এই রুট দুই দেশের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    রিয়াদ এয়ারের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকা ও সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

    রিয়াদ এয়ারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে রিয়াদ থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

    অন্যদিকে ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদে পৌঁছাবে।

    নতুন এই বিমানসেবা চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরাসরি যাতায়াতের সুযোগ আরও বাড়ল। একই সঙ্গে দুই দেশের ব্যবসা, পর্যটন ও অন্যান্য খাতের যোগাযোগ সম্প্রসারণেও এটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ