সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

দেশে ৫৯ টিভি চ্যানেল, ১৪৩৬ পত্রিকা ও ৪৭৪ অনলাইন পোর্টাল: সংসদে তথ্যমন্ত্রী

দেশে ৫৯ টিভি চ্যানেল, ১৪৩৬ পত্রিকা ও ৪৭৪ অনলাইন পোর্টাল: সংসদে তথ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদে দেশের গণমাধ্যম খাতের হালনাগাদ তথ্য তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল, ১ হাজার ৪৩৬টি পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।

সোমবার (২২ জুন) সংসদের বাজেট অধিবেশনের ১২তম দিনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, মোট ৫৯টি টিভি চ্যানেলের মধ্যে ৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং ৫৫টি বেসরকারি চ্যানেলকে অনাপত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দেশের দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি। এর মধ্যে ৫৯৩টি ঢাকায় এবং ৮৪৩টি বিভিন্ন জেলা থেকে প্রকাশিত হচ্ছে।

অনলাইন সংবাদমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে ২৮২টি স্বতন্ত্র অনলাইন পোর্টাল, ১৩১টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং ৬১টি আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধিত রয়েছে।

সংসদে দেওয়া এই তথ্য অনুযায়ী, দেশের গণমাধ্যম খাতে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন প্ল্যাটফর্ম মিলিয়ে একটি বিস্তৃত কাঠামো গড়ে উঠেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ