সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

দুদক নেতৃত্ব নির্ধারণে সার্চ কমিটি গঠন

দুদক নেতৃত্ব নির্ধারণে সার্চ কমিটি গঠন
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার।

সোমবার (২২ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সার্চ কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এই সার্চ কমিটি গঠন করা হয়েছে।

আইন অনুযায়ী, দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে অন্তত দুইজন করে যোগ্য প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সার্চ কমিটি। পরে ওই তালিকা থেকে রাষ্ট্রপতি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন