বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • বছরজুড়ে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

    বছরজুড়ে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু রোগ শনাক্তে ব্যবহৃত এনএস-১ (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    রোববার (৫ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডেঙ্গু রোগ দ্রুত শনাক্তে সরকারি হাসপাতালগুলোতে এনএস-১ পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

    এ নির্দেশনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

    এর আগে, ডেঙ্গু পরিস্থিতির সম্ভাব্য অবনতির কথা বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিনামূল্যে পরীক্ষার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে চিঠি পাঠায়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই নতুন এ সিদ্ধান্ত কার্যকর করা হলো।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জ্বর দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ডেঙ্গুজনিত জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ