বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে পৌঁছেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, সামরিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া তিনি সফরকালে বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রতিরক্ষা শিল্প-কারখানা পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে প্রতিরক্ষা খাতে সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়েও মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন