দুদকে নতুন মহাপরিচালক, বদলি হলেন মোতাহার হোসেন

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে পরিবর্তন এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে দুদকের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মনিরুল ইসলামকে ডেপুটেশনে দুদকের মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
সরকার জানিয়েছে, জনস্বার্থে এ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ প্রয়োজনীয় সব দপ্তরে পাঠানো হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন